এবার ইউএস নৌবাহিনীতে নিষিদ্ধ টিকটক

২২ ডিসেম্বর, ২০১৯ ২২:০৬  
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে দায়িত্বপালনকালীন টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়। এবার দেশটির নৌবাহিনীতেও একই ধরণের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খবর এনগ্যাজেট। মিলিটারি ব্র্যাঞ্চটি সরকারিভাবে প্রদত্ত সকল মোবাইল ডিভাইসে এই সোশ্যাল ভিডিও অ্যাপটি নিষিদ্ধ করেছে। বাইটড্যান্ডের জনপ্রিয় এই সেবাটিকে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে হুমকিস্বরুপ হিসেবে দেখছে সংস্থাটি। যদিও নৌবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল উরিয়াহ অরল্যান্ড এই নিষেধাজ্ঞার যথাযথ কারণটি উল্লেখ করেননি, তবে নিজেদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন। দেশটির শুধুমাত্র সেনাবাহিনী, নৌবাহিনী নয়, যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরাও টিকটকের কঠোর সমালোচনা করছেন। তাদের ধারণা, অ্যাপটি চীন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। এ বিষয়ে বাইটড্যান্সের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ডিবিটেক/বিএমটি